
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যের ভোটের ফল আজ প্রকাশিত হচ্ছে । এই মুহুর্তে চুড়ান্ত ফল প্রকাশের শেষ পর্যায় । নিয়ন্ত্রন কক্ষ থেকে প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে দেশটির গুরুত্বপূর্ন জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে রাহুল-অখিলেশের নেতৃত্বাধীন কংগ্রেস- সমাজবাদ পার্টি জোট ধরাশায়ী হয়েছে বিজেপির কাছে । বিজেপি এই রাজ্যে আশাতীত সাফল্য পেতে যাচ্ছে । অস্থিত্ব সংকটে পড়তে যাচ্ছে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতীর বহুজন সমাজবাদি পার্টি ( বিএসপি )।
উত্তর প্রদেশের পাশাপাশি উত্তরাখন্ডেও সরকার গড়তে যাচ্ছে ভারতের শাসকদল বিজেপি । এই দুটি রাজ্যেই নরেন্দ্র মোদীর বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে এটা নিশ্চিত । এই মাত্র পাওয়া খবরে জানা গেছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী সমাজবাদী নেতা অখিলেশ সিং যাদব পদত্যাগ করার আনুষ্ঠানিক তৎপরতা শুরু করেছেন ।
তবে বাকী তিন রাজ্যে সরকার গড়তে পারে ভারতের জাতীয় কংগ্রেস । পান্জাব, মনিপাল ও গোয়ায় ম্যাজিক ফিগার মিলতে পারে কংগ্রেসের ঝুলিতে । তবে দিল্লীর মতই আম আদমি পার্টির ম্যাজিক কাজ করেছে পান্জাবে । মাত্র কয়েকমাস আগে দল গঠন করেই এই দলটি পেতে যাচ্ছেন প্রধান বিরোধী দলের মর্জাদা । পূর্ব নির্ধারিতভাবে আজ সকাল থেকেই ফলাফল প্রকাশ শুরু হলে রাজনৈতিক দল গুলোর সংশ্লিষ্ট রাজ্য ও দিল্লীর কেন্দ্রীয় কার্যালয়ে উৎসুক নেতা কর্মীদের উপচে পড়া ভীড় ছিল । কেন্দ্র অনুযায়ি ফল প্রকাশের সাথে সাথেই নেতা কর্মীদের আবির , মিষ্টি আর ফুলের শুভেচ্ছা জানাতে দেখা য়ায় ।