
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে ঘরে তৈরি আতশবাজি বিস্ফোরণে একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। দেশটিতে পার্শী নববর্ষকে সামনে রেখে ১ কিশোর তার ঘরে আতশবাজি তৈরি করছিল। এ সময় বিস্ফোরণ ঘটে। আজ শনিবার নগরীর প্রসিকিউটর জেনারেল নাসের মিজানকে জানান, প্রচণ্ড শক্তিশালী ওই বিস্ফোরণে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরদেবিল নগরীর ওই বাড়িটি মাটির সঙ্গে মিশে গেছে।
তিনি আরও বলেন, ‘বিস্ফোরণে৭ জন নিহত হয়েছেন। এছাড়াও এতে ১ জন গুরুতর ও ৩ জন সামান্য আহত হয়েছেন। ’নিহতরা হচ্ছে ৫ কিশোর ও মধ্যবয়সী ১ দম্পতি। পার্শী বর্ষের শেষ বুধবার ইরানে ঐতিহ্যগতভাবে আতশবাজির উৎসব হয়। উৎসবটি শাহারশানবেহ্সুরি হিসেবে পরিচিত। এ বছর ২১ মার্চ (মঙ্গলবার) পার্শী নববর্ষ নওরোজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।