News71.com
 International
 12 Mar 17, 11:29 PM
 248           
 0
 12 Mar 17, 11:29 PM

উত্তরপ্রদেশে বিজেপি'র নিরঙ্কুশ জয়ে নরেন্দ্র মোদিকে কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী'র অভিনন্দন ......

উত্তরপ্রদেশে বিজেপি'র নিরঙ্কুশ জয়ে নরেন্দ্র মোদিকে কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী'র অভিনন্দন ......

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) অভিনন্দন জানিয়েছিলেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। তার প্রত্যুত্তরে টুইট করে রাহুলকেও ধন্যবাদ জানিয়েছেন মোদি। টুইটে তিনি বলেন, আপনাকে ধন্যবাদ। গণতন্ত্র দীর্ঘজীবী হোক।'

গতকাল শনিবারের এক টুইটে উত্তর প্রদেশে ও উত্তরখন্ডে জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপিকে অভিনন্দন জানান রাহুল। এর পাশাপাশি রাহুল বলেন, মানুষের মন জয় না করা পর্যন্ত আমাদের লড়াই চলবে।’ গতকাল শনিবার অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজেপি ও মিত্রশক্তি উত্তর প্রদেশে ৩২৫ আসনে জিতেছে। কংগ্রেস ৭ আসনে জয় পেয়েছে। পাশাপাশি কংগ্রেসের  আরেক ঘাঁটি উত্তরাখন্ডেও জয় পেয়েছে বিজেপি।

২০১৪ সাল থেকে রাহুল গান্ধী কংগ্রেসের প্রচারে নেতৃত্ব দিচ্ছেন। সে সময় থেকে দলটি নড়বড়ে অবস্থানে। জাতীয় নির্বাচনেও কংগ্রেসের অবস্থান ছিল খুবই দুর্বল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন