News71.com
 International
 13 Mar 17, 06:14 PM
 236           
 0
 13 Mar 17, 06:14 PM

ভিয়েতনামে বার্ড ফ্লু'র আশংকায় যুক্তরাষ্ট্র থেকে মুরগি আমদানি স্থগিত।।    

ভিয়েতনামে বার্ড ফ্লু'র আশংকায় যুক্তরাষ্ট্র থেকে মুরগি আমদানি স্থগিত।।      

 

আন্তর্জারিক ডেস্কঃ ভিয়েতনামের কৃষি ও পল্লী উন্নয়ন (এমএআরডি) মন্ত্রণালয় বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার আশংকায় যুক্তরাষ্ট্র থেকে পোলট্রি ও এ সংশ্লিষ্ট পণ্য আমদানি স্থগিত করেছে।

আজ সোমবার স্থানীয় তিয়েন ফং সংবাদপত্র জানায়, ভিয়েতনাম তাপীয় প্রক্রিয়াকরণ ছাড়া যুক্তরাষ্ট্রের উইসকনসিন ও টেনেসি রাজ্য থেকে পোলট্রি আমদানি স্থগিত করবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের এ দুই রাজ্যে ব্যাপকভাবে বার্ড ফ্লু ভাইরাস ছড়িয়ে পড়েছে। এর ফলে এমএআরডি এসব এলাকা থেকে আসা শিপমেন্টগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে প্রাণী স্বাস্থ্য বিভাগের প্রতি আহ্বান জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন