
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় গত ৬ বছরের গৃহযুদ্ধে প্রায় ৪ লাখ ৬৫ হাজার মানুষ নিহত ও নিখোঁজ হয়েছেন। গতকাল সোমবার যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।
বলা হয়, ৬ বছর আগে কোনো এক বুধবার সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিক্ষোভের মধ্য দিয়ে এ গৃহযুদ্ধ শুরু হয়েছিল। মানবাধিকার সংস্থাটি জানায়, যুদ্ধের শুরু থেকেই তারা নিহতদের তথ্য সংগ্রহ করছিল। এ পর্যন্ত তারা ৩ লাখ ২১ হাজার মানুষ নিহত হওয়ার তথ্য সংগ্রহ করেছে। একই সঙ্গে আরও ১ লাখ ৪৫ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে তথ্য সংগ্রহ করা হয়েছে।
সুএ জানায়, নিহতদের মধ্যে ৯৬ হাজার বেসামরিক নাগরিক রয়েছেন। সিরীয় সরকারি বাহিনী ও তাদের মিত্রদের হামলায় মৃত্যু হয়েছে ৮৩ হাজার ৫০০ বেসামরিক নাগরিকের।