
আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে রোহিঙ্গা নির্যাতন ইস্যু নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে জাতিসঙ্ঘ। এবার রোহিঙ্গা নির্যাতন তদন্তে নিরপেক্ষ কমিশন চেয়েছে জাতিসঙ্ঘ। জাতিসঙ্ঘ মিয়ানমারের রাখাইন প্রদেশেক্ষ রোহিঙ্গাদের হত্যা এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের গুরুতর ঘটনাগুলো একটি স্বাধীন কমিশনের মাধ্যমে দ্রুত ও নিরপেভাবে তদন্ত করার ডাক দিয়েছে। এ নিয়ে জাতিসঙ্ঘ গতকাল সোমবার একটি রিপোর্টও প্রকাশ করেছে।
মিয়ানমারের রাখাইন প্রদেশে ৫ মাস ধরে সেনা অভিযান চলছে এবং সেখানে ব্যাপকহারে হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বলে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমরা অভিযোগ করছে। তাদের সংখ্যা অন্তত ৭০ হাজার। মিজ ইয়াঙ্গি লি তাদের সাথে কথা বলেছেন, তবে মিয়ানমার সফরের সময় রাখাইন প্রদেশের সঙ্ঘাতপূর্ণ এলাকাগুলোতে তাকে যেতে দেয়া হয়নি।
তবে এই রিপোর্ট দেয়ার আগেই তিনি বলেছিলেন যে তিনি যা ভেবেছিলেন বাস্তবে পরিস্থিতি আরো অনেক বেশি খারাপ বলে তার মনে হয়েছে। এই রিপোর্টে তিনি মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের ওপর যে নির্যাতন চলছে, তার স্বাধীন ও নিরপে তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গলা কেটে হত্যা, নির্বিচারে গুলি, বাড়িঘরে আগুন লাগানো, শিশুদের আগুনে ছুড়ে ফেলা, গণধর্ষণসহ ভয়াবহ সব নির্যাতনের বর্ণনা শুনেছেন।