News71.com
 International
 14 Mar 17, 05:46 PM
 212           
 0
 14 Mar 17, 05:46 PM

উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থার জন্য দক্ষিণ কোরিয়াকে ড্রোন দেবে আমেরিকা......

উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থার জন্য দক্ষিণ কোরিয়াকে ড্রোন দেবে আমেরিকা......

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার যেকোনো হুমকির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য এবার দক্ষিণ কোরিয়াকে তাৎক্ষণিক আক্রমণে সক্ষম ড্রোন দেয়ার ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বার্তা সুএ এ খবর জানিয়েছে। সম্প্রতি পূর্ব জাপান সাগরে উত্তর কোরিয়া চারটি দূরপাল্লার ব্যালাস্টিক মিসাইল নিক্ষেপের এক সপ্তাহ পর এই ঘোষণা দিলো মার্কিন বাহিনী। এর আগে উত্তর কোরিয়ার মিসাইল নিক্ষেপ ঘটনার পরদিনই দক্ষিণ কোরিয়াকে সম্ভাব্য সকল ধরণের নিরাপত্তা বিধানে দেশটিতে ব্যালাস্টিক মিসাইল ঠেকিয়ে দেয়ার অতি আধুনিক প্রযুক্তি থাড মিসাইল প্রতিরক্ষা কার্যক্রম স্থাপনের কাজ শুরু করে মার্কিনীরা।

ইউনাইটেড স্টেট ফোর্সেস কোরিয়া (ইউএসএফকে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দ্বিতীয় পদাতিক ডিভিশনের দ্বিতীয় কমব্যাট এভিয়েশন ব্রিগেড এই সব ড্রোনগুলোকে নিয়ন্ত্রণের স্টেশন হিসেবে কাজ করবে। এছাড়াও কৌশলগতভাবে পরবর্তীতে দেশটির প্রতিটি সেনা বিভাগেই এ ধরণের ড্রোন দেয়ার কথাও জানায় তারা। মনুষ্যবিহীন অত্যাধুনিক বৃহদাকার এ ড্রোনগুলো বাতাসে প্রায় ২৪ ঘণ্টাই ভেসে থাকতে সক্ষম। তাছাড়া এগুলো হেলফায়ার নামের ভয়ঙ্কর মিসাইল বহন করে এবং প্রয়োজনের সময় তা যেকোনো স্থানে আক্রমণ চালাতে পারেও বলে মার্কিন সেনাবাহিনীর ওয়েবসাইট থেকে জানা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন