News71.com
 International
 14 Mar 17, 05:49 PM
 224           
 0
 14 Mar 17, 05:49 PM

মিয়ানমার সরকারই সেদেশের রোহিঙ্গাদের বের করে দিতে চাচ্ছে ।। জাতিসঙ্ঘ

মিয়ানমার সরকারই সেদেশের রোহিঙ্গাদের বের করে দিতে চাচ্ছে ।। জাতিসঙ্ঘ

আন্তর্জারিক ডেস্কঃ জাতিসঙ্ঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, দেশটির সরকার নিজ ভূখণ্ড থেকে সব রোহিঙ্গা মুসলমানকে হয়ত বের করে দিতে চাচ্ছে। জেনেভায় জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদের বৈঠকে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।

ইয়াংহি লি বলেন, মিয়ানমার থেকে সব রোহিঙ্গাকে বের করে দেয়ার লক্ষ্যেই হয়ত তাদের বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ নির্যাতন এবং ভয়াবহ সহিংসতা চলছে।

লি দুই দফা মিয়ানমার সফর করেছেন। তিনি বলেন, ঘরে ঘরে তল্লাশির নামে দেশটিতে রোহিঙ্গাদের জীবন বিষিয়ে তোলা হয়েছে। এ ছাড়া, গোলযোগপূর্ণ রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ঘরবাড়ি ভাঙ্গার তৎপরতাও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন