News71.com
 International
 14 Mar 17, 06:08 PM
 230           
 0
 14 Mar 17, 06:08 PM

চীনের হিলংজিয়াং প্রদেশে কয়লা খনিতে দুর্ঘটনায় নিহত ১৭।।  

চীনের হিলংজিয়াং প্রদেশে কয়লা খনিতে দুর্ঘটনায় নিহত ১৭।।   

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের উত্তরপূর্বাঞ্চলীয় হিলংজিয়াং প্রদেশে রাষ্ট্র পরিচালিত ১ টি কয়লা খনিতে দুর্ঘটনায় ১৭ শ্রমিক নিহত হয়েছেন। খনিতে ওঠা-মানা করার জন্য ব্যবহৃত খাচাগাড়ি সুড়ঙ্গ পথে আছড়ে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দেশটির ঝুঁকিপূর্ণ কয়লা খনি শিল্পে এটি ছিল সর্বশেষ ভয়াবহ খনি দুর্ঘটনা। চীনের সরকারি সুএ জানায়, একটি তারের সাহায্যে গত বৃহস্পতিবার খনিতে শ্রমিকদের ওঠা-নামা করার খাচাগাড়িতে আগুন ধরে যাওয়ায় তা আছড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

সুএ খবরে বলা হয়, ধ্বংস্তুপের ভিতর থেকে আটকে পড়া খনি শ্রমিকদের উদ্ধার অভিযান যথাসময়ে শুরু করা হলেও উদ্ধার কর্মীরা গতকাল সোমবার পর্যন্ত তাদের কাছে পৌঁছাতে পারেনি। কয়লা খনিটি চীনের শুয়ানজিশান নগরীর কাছে অবস্থিত। জানা যায় , নিরাপত্তা আইন লঙ্ঘন করার অভিযোগে পুলিশ ২ ঢালাইকারীকে আটক করেছে।

স্থানীয় সরকারের বরাত দিয়ে  বলা হয়, সেখানে এ দুর্ঘটনায় খনির ব্যবস্থাপককে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে। উল্লেখ্য, চীন বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদনকারী দেশ। দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে দেশটির খনি শিল্পে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন