News71.com
 International
 14 Mar 17, 11:09 PM
 224           
 0
 14 Mar 17, 11:09 PM

পার্লামেন্টে পুরুষদের বহুবিবাহের প্রস্তাব দিলেন এক ইরাকি নারী এমপি।।

পার্লামেন্টে পুরুষদের বহুবিবাহের প্রস্তাব দিলেন এক ইরাকি নারী এমপি।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের পার্লামেন্টের এক নারী সদস্য বিধবা, তালাকপ্রাপ্ত নারী এবং বয়স্ক নারীদের ‘সম্মান রক্ষায়’ বহুবিবাহকে বৈধতা দেওয়ার প্রস্তাব দিয়েছেন। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। বিচ্ছেদের হার বৃদ্ধিকে একটি সামাজিক সমস্যা উল্লেখ করে গত রোববার বাগদাদে পার্লামেন্ট ভবনে জামিলা আল-ইবেইদি সাংবাদিকদের বলেন, পুরুষদের একাধিক বিয়েতে উৎসাহিত করতে সরকার আর্থিক প্রণোদনা দিতে পারে। তিনি বলেন, ‘আইবুড়ো ও তালাকপ্রাপ্ত নারীর সংখ্যা বাড়ছে। এ সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে।

এ অবস্থায় বহুবিবাহকে উৎসাহিত না করাটা হলো স্বার্থপরতা।’ এ অবস্থানকে সমর্থন দেওয়ার জন্য পার্লামেন্টের অন্য সদস্যদের প্রতি আহ্বান জানান জামিলা আল-ইবেইদি। জামিলা বলেন, ‘আমাদের বোনদের জীবনের বিনিময়ে আমরা এক-নারী মানসিকতা চালু রাখতে পারি না।’ ১৯৫৯ সালের এক আইন অনুযায়ী ইরাকে মুসলিম পুরুষদের বহুবিবাহ বৈধ। আদালতের অনুমতি সাপেক্ষে, স্বামীর ‘আর্থিক সক্ষমতা’ প্রমাণিত হলে এবং প্রথম স্ত্রী সন্তানধারণে অক্ষম—এ ধরনের ‘বৈধ কারণ’ দেখিয়ে পুরুষেরা আরেকটি বিয়ে করতে পারেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন