News71.com
 International
 15 Mar 17, 10:03 AM
 237           
 0
 15 Mar 17, 10:03 AM

মেক্সিকোতে গণকবরের খোজ, মিলল ২৫০ মাথার খুলি।।

মেক্সিকোতে গণকবরের খোজ, মিলল ২৫০ মাথার খুলি।।

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর পূর্বাঞ্চলে ভেরাক্রুজ রাজ্যে একটি গণ কবরে ২৫০টির বেশি মাথার খুলি পাওয়া গেছে । মাদক চোরাকারবারি গোষ্ঠীগুলো এই এলাকাটিকে মৃতদেহ ফেলার নিরাপদ ভাগাড় হিসেবে ব্যবহার করতো বলে ভাবা হচ্ছে। দেশটির সরকারি একজন আইনজীবী এ তথ্য জানিয়েছেন। ভেরাক্রুজ রাজ্যে গণ কবরের সন্ধান মেলার পর বেরিয়ে আসছে এই সংক্রান্ত আরো নানান লোমহর্ষক তথ্য। বহুদিন ধরে ভেরাক্রুজে মানুষ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটছে।

দেশটির সরকারি কৌঁসুলি জর্জ উইঙ্কলার জানিয়েছেন, ভেরাক্রুজের স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগসাজশেই মৃতদেহগুলো এখানে ফেলে রাখা হতো বলে তিনি মনে করছেন। তাই এখানে আরো অনেক মৃতদেহ পাওয়ার সম্ভাবনাকেও তিনি উড়িয়ে দিচ্ছেন না। একটি টিভি নেটওয়ার্কে সাক্ষাতকার দেবার সময় উইঙ্কলার জানিয়েছেন, বহু বছর ধরেই এই এলাকাটিকে মাদক চোরাচালানকারীরা মৃতদেহ ফেলার ভাগাড় হিসেবে ব্যবহার করছিলো। যদি এই এলাকায় আরো নিবিড়ভাবে তল্লাশি চালানো হয়, তাহলে মেক্সিকোর সবচেয়ে বড় গণ-কবরটি হয়তো এখানেই পাওয়া যেতে পারে।

গণকবর পাওয়ার পর অভিযোগের আঙুল উঠেছে ভেরাক্রুজের পলাতক গভর্নর হাভিয়ার দুয়ার্তের দিকে। দীর্ঘদিন ধরে মানুষ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটলেও গভর্নর হিসেবে এই বিষয়ে দুয়ার্তে কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন