News71.com
 International
 15 Mar 17, 10:45 AM
 219           
 0
 15 Mar 17, 10:45 AM

ভারতে মন্ত্রী গায়ত্রী প্রজাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ৩ সহযোগী আটক।।

ভারতে মন্ত্রী গায়ত্রী প্রজাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ৩ সহযোগী আটক।।

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তরপ্রদেশের পরিবহন মন্ত্রী গায়ত্রী প্রজাপতির বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগে তাঁর ৩ সহযোগীকে আটক করেছে পুলিশ। অভিযুক্তদের আশ্রয়  দেয়ার অভিযোগে পুলিশ গায়ত্রীর ২ ছেলেকেও আটক করেছে। উত্তরপ্রদেশের বিশেষ টাস্ক ফোর্স (‌এসটিএফ) এই মামলায় আগেই নয়ডা থেকে ২ জনকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, ২০১৪ সালে উত্তরপ্রদেশের পরিবহন মন্ত্রী গায়ত্রী প্রজাপতির বিরুদ্ধে ১ নারীকে ধর্ষণ ও তাঁর মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে গায়ত্রী প্রজাপতি পলাতক। ইতোমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে তাঁকে গ্রেপ্তার করার নির্দেশ জারি করা হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশ প্রজাপতি ও অন্য ৬ জনের বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় পরোয়ানা জারি করেছে। অন্য দেশে যাতে পালিয়ে যেতে না পারে সে জন্য আগেই উত্তরপ্রদেশ পুলিশ ৪ সপ্তাহের জন্য তাঁর পাসপোর্ট বাতিল করে দিয়েছে। গত সপ্তাহে পুলিশ প্রজাপতিকে খুঁজতে ‘লুক আউট’ নোটিশও জারি করেছে।

জানা যায়, টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী গ্রামের মোহাম্মদ ছালামের জামাতা মোঃ ছৈয়দ নিজের নৌকা নিয়ে  অপর সহযোগি দিল মোহাম্মদ দিলুসহ ২ জন মিয়ানমার নাগরিককে (রোহিঙ্গা)  গত সোমবার রাত সাড়ে ৭ টার দিকে নাফনদী অতিক্রম করে মংডু মাংঙ্গালা খালের মুখে পৌছেঁ দিতে রওনা হয়। রাত ৮ টার দিকে মংডু সীমান্তে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যরা তাদের ধরে ফেলে। পরে মোবাইল ফোনের মাধ্যমে আটকের এ খবর স্বজনদের কাছে পৌছেঁ। এক পর্যায়ে দফারফা হয়, ৪০ হাজার টাকা টেকনাফের নাইট্যং পাড়ার ভুলুর কাছে জমা দিলে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়। 

আটককৃতদের স্বজনরা আজ মঙ্গলবার সকালে ৪০ হাজার টাকা কেরুনতলীর জনৈক হাফেজ ও তালি ইসলামের মধ্যস্থতায় ভুলুকে বুঝিয়ে দেয়। এরপর মিয়ানমার বিজিপির হাত থেকে মুক্ত হয়ে টেকনাফে ফিরে আসে মোঃ ছৈয়দ ও দিলু। এ ব্যাপারে মোঃ হাফেজ বলেন,  লোক ধরেছে মিয়ানমারে মুক্তিপণ দিতে হলো বাংলাদেশে। তা কিন্তু আমাদের বোধগম্য হচ্ছে না। এরপরও বিপদে পড়ে মক্তিপণ দিয়ে হলেও স্বজনদের মুক্ত করে আনা হয়েছে। এ প্রসঙ্গে কোস্টগার্ড ষ্টেশন কমান্ডার লেঃ তাসকীন রেজা জানান, বিষয়টি তাদেরকে কেউ জানায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন