News71.com
 International
 15 Mar 17, 10:49 AM
 219           
 0
 15 Mar 17, 10:49 AM

ধর্ষণে অভিযুক্ত ভারতে সাবেক মন্ত্রী গায়ত্রী প্রসাদ প্রজাপতি আটক।।

ধর্ষণে অভিযুক্ত ভারতে সাবেক মন্ত্রী গায়ত্রী প্রসাদ প্রজাপতি আটক।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশে ধর্ষণের অভিযোগে সদ্যসাবেক মন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা গায়ত্রী প্রসাদ প্রজাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ ওঠার পর থেকেই তিনি পলাতক ছিলেন। আজ বুধবার সকালে রাজ্যের রাজধানী লক্ষ্ণৌ থেকে গায়ত্রী প্রসাদকে গ্রেপ্তার করা হয়। এক নারীকে গণধর্ষণ ও তার শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা রয়েছে এ মন্ত্রী বিরুদ্ধে। ওই অভিযোগ ওঠার পর গত ১৭ ফেব্রুয়ারি গায়ত্রী ও তার ৬ সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করতে পুলিশকে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। তার আগে অবশ্য পুলিশের কাছে  মামলা করতে গিয়েছিলেন ওই নারী। কিন্তু পুলিশ সে মামলা না নেওয়ায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

মামলা দায়েরের পর গত কয় দিনে গায়ত্রীর ছয় সহযোগীকে লক্ষ্ণৌর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। আর বুধবার গ্রেফতার করা হলো তাকে। সদ্যসমাপ্ত রাজ্যের বিধানসভা নির্বাচনে নিজের আসনে বিজেপি প্রার্থীর কাছে হেরে যান গায়ত্রী প্রসাদ। নির্বাচনের মাঝামাঝি সময়ে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সরকারকে, যার ফলে শেষ পর্যন্ত নির্বাচনে বিজেপির কাছে উড়ে যায় তার সমাজবাদী পার্টি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন