
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এবার ফাঁস হলো আয়কর রিটার্ন (ব্যক্তির আয়কর বিবরণী) বিষয়ক তথ্য। আর এতে চরম ক্ষুব্ধ হয়েছে প্রেসিডেন্টের দাফতরিক বাসভবন হোয়াইট হাউস। ইউএস টিভি নেটওয়ার্ক এমএসএনবিসি’র বরাত দিয়ে বুধবার (১৫ মার্চ) সকালে বিবিসি ট্রাম্পের আয়কর রিটার্ন ফাঁসের বিষয়টি জানায়।
খবরে বলা হয়, ২০০৫ সালে ডোনাল্ড ট্রাম্প ১৫০ মিলিয়ন ডলার আয়ের বিপরীতে ৩৮ মিলিয়ন ডালার ট্যাক্স (আয়কর) দিয়েছিলেন। দুই পাতার এ আয়কর রিটার্ন ফাঁস করেছে ইউএস টিভি নেটওয়ার্ক এমএসএনবিসি। এ ঘটনায় হোয়াইট হাউস ক্ষুব্ধ হয়ে বলেছে, আয়কর রিটার্ন প্রকাশ করা ছিলো অবৈধ।