News71.com
 International
 15 Mar 17, 06:00 PM
 215           
 0
 15 Mar 17, 06:00 PM

কংগ্রেসের দেখানো পথেই ভারতের রাষ্ট্রপতি হতে যাচ্ছেন প্রবীন বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি....

কংগ্রেসের দেখানো পথেই ভারতের রাষ্ট্রপতি হতে যাচ্ছেন প্রবীন বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি....

 

আন্তর্জাতিক ডেস্কঃ কংগ্রেসের দেখানো পথেই ভারতের পরবর্তী রাষ্ট্রপতি ঠিক করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ২০১২ সালে দলের প্রবীণ নেতা প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতির আসনে বসিয়েছিল কংগ্রেস। এবার সেই পথে হেঁটেই বিজেপির লৌহপুরুষ হিসেবে পরিচিতি লালকৃষ্ণ আদভানিকে রাষ্ট্রপতি করার কথা ভাবছে বিজেপি। গতকাল মঙ্গলবার এই খবর প্রকাশ করেছে । সেই প্রতিবেদন অনুসারে রাষ্ট্রপতি পদের জন্য লাল কৃষ্ণ আদভানির নাম প্রস্তাব করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আদভানিকে রাষ্ট্রপতি করলে তাকে গুরু দক্ষিণা দেয়া হবে বলে মন্তব্য করেছেন মোদি।

সম্প্রতি গুজরাতের সোমনাথে এক দলীয় বৈঠকে এই আলোচনা হয়েছে। সেই বৈঠকে নরেন্দ্র মোদির সঙ্গে অমিত শাহ, কেশুভাই প্যাটেলসহ উপস্থিত ছিলেন স্বয়ং লাল কৃষ্ণ আদভানি। যদিও রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে বিজেপির কোনো নেতা প্রকাশ্যে কিছু বলেননি। চলতি বছরের জুলাই মাসে হবে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন