
আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে রাস্তার পাশে পেতে রাখা বোমা হামলায় আজ বুধবার ২ সৈন্য নিহত হয়েছে। এই ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে। সুএ জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা মারদিন ও দিয়ারবাকির প্রদেশের মধ্যবর্তী মহাসড়কের মাইন খুঁজছিল তখন এই হামলা চালানো হয়।
পিকে’কে এই বিস্ফোরকটি পেতে রাখে। সৈন্যদের গাড়ি বিস্ফোরকের পাশ দিয়ে অতিক্রম করার সময় এর বিস্ফোরণ ঘটে। আঙ্কারা, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পিকেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে।