News71.com
 International
 15 Mar 17, 10:00 PM
 210           
 0
 15 Mar 17, 10:00 PM

উত্তরভারতের পর এবার বিজেপি বিজয় কেতন উড়াতে চায় পশ্চিমবঙ্গে    

উত্তরভারতের পর এবার বিজেপি বিজয় কেতন উড়াতে চায় পশ্চিমবঙ্গে    

 

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তরভারতে বিপুল জয়ের পর এবার বিজেপির লক্ষ্য পশ্চিমবঙ্গ। দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এক সাক্ষাৎকারে বলেন, এক সময় বলা হতো পূর্ব ও দক্ষিণ ভারতে বিজেপির জোর নেই। সেই মিথ ভাঙছে। ওড়িশায় শাসক দলকে পঞ্চায়েত নির্বাচনে যদি ধাক্কা দিতে পারি, তবে বাংলায় পারব না কেন? আর সেই লক্ষ্য পূরণ করতে শীঘ্রই পশ্চিমবঙ্গ সফরে যাবেন অমিত।

এক প্রশ্নের উত্তরে অমিত শাহ আমাদেরকে বলেন, আপনারা বারবার বলতেন উত্তরপ্রদেশে বিজেপির শক্তিবৃদ্ধির আর অবকাশ নেই। মানুষ তাও ভুল প্রমাণ করে দিয়েছে। আবার অন্য দিকে দেখুন, কমিউনিস্টরা একদা মহারাষ্ট্রে ছিলেন, উত্তরপ্রদেশেও। আজ তাঁরা কোথায়? একটা সময় কংগ্রেস উত্তরপ্রদেশের চালিকাশক্তি ছিল। আজ কোথায়?

পশ্চিমবঙ্গে আমাদের যথেষ্ট সম্ভাবনা আছে। রাজ্যের মানুষ বাম ও তৃণমূলের মেকি ধর্মনিরপেক্ষতা দেখে ক্লান্ত। বিজেপির হাত ধরেই প্রকৃত জাতীয়তাবাদী শক্তির পুনরুত্থান সম্ভব। পশ্চিমবঙ্গে আগামী দিনে একক ভাবে বিজেপিই ক্ষমতায় আসবে। রাজনীতির নতুন মানচিত্র তৈরি করাই আমার ও দলের কর্মীদের কাজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন