News71.com
 International
 15 Mar 17, 10:02 PM
 228           
 0
 15 Mar 17, 10:02 PM

আগামী ৯ মে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন।। 

আগামী ৯ মে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন।। 

 

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার জানিয়েছে, আগামী ৯ মে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। সরকারি প্রশাসন ও স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রী হং ইয়ন-শিক মন্ত্রী পরিষদের বৈঠকে যোগ দেওয়ার পর এ নির্বাচনের তারিখ জানানো হয়।

প্রেসিডেন্টের পদ আনুষ্ঠানিকভাবে শূন্য হওয়ার পর ৬০ দিনের মধ্যে অবশ্যই প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। সাংবিধানিক আদালত পার্ক জিউন-হাইকে অভিশংসনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে বহাল রাখায় ১০ মার্চ এ সাবেক প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হন।

প্রধানমন্ত্রী হোয়ান কিয়ো-আন মন্ত্রী পরিষদের বৈঠক চলাকালে বলেন, তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তিনি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা  গ্রহণ করবেন। হোয়াং আসন্ন নির্বাচন এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি অবাধ ও নিরপেক্ষ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সর্বোচ্চ চেষ্টা চালানোর আহবান জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন