News71.com
 International
 15 Mar 17, 10:15 PM
 228           
 0
 15 Mar 17, 10:15 PM

সিরিয়ার দামেস্কের আদালত ভবনে আত্মঘাতী বিস্ফোরণ,নিহত ২৫।।  

সিরিয়ার দামেস্কের আদালত ভবনে আত্মঘাতী বিস্ফোরণ,নিহত ২৫।।   

 

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার রাজধানী দামেস্কের প্রধান আদালত ভবনে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। আজ বুধবার দামেস্কের হামিদিয়েহ এলাকায় অবস্থিত প্যালেস অফ জাস্টিসে এই হামলার ঘটনা ঘটে। সিরিয়ার রাষ্ট্রীয় সুএ জানিয়েছে, হতাহতের সংখ্যা অনেক বাড়তে পারে। সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হওয়ার ষষ্ঠবার্ষিকীর দিনে এই হামলার ঘটনা ঘটল।

২০১১ সালে তথাকথিত আরব বসন্তের নামে বাশার আল আসাদকে উৎখাতে শুরু হওয়া আন্দোলন এখন গৃহযুদ্ধ ও বৈশ্বিক শক্তিগুলোর প্রক্সি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।৬ বছরব্যাপী সহিংসতায় ৩লক্ষ ২০হাজার মানুষ নিহত হয়েছে, ১ কোটি ১০ লাখ মানুষ হয়েছে বাস্তুচ্যুত। এর আগে গত শনিবার শিয়া পূণ্যার্থীদের লক্ষ্য করে জোড়া আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়। আল কায়েদা সংশ্লিষ্ট তাহরির আল শাম সেই হামলার দায় স্বীকার করেছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন