News71.com
 International
 15 Mar 17, 11:38 PM
 220           
 0
 15 Mar 17, 11:38 PM

গোয়ার সমুদ্র সৈকত থেকে আইরিশ তরুণীর মরদেহ উদ্ধার

গোয়ার সমুদ্র সৈকত থেকে আইরিশ তরুণীর মরদেহ উদ্ধার

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গোয়ার সমুদ্রসৈকতে আয়ারল্যান্ডের এক তরুণীর বিবস্ত্র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৫ মার্চ) সকালে সমুদ্র সৈকতের কাছ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, ওই তরুণী তার এক বন্ধুর সঙ্গে দক্ষিণ গোয়ায় গ্রামবাসীদের সঙ্গে হোলি খেলতে দেখা গিয়েছিলেন। তারপর থেকেই ওই তার কোনও খোঁজ পাওয়া যায়নি।

গতকাল বুধবার সকালে সমুদ্র সৈকত থেকে কয়েক কিলোমিটার দূরে তার থেতলানো মৃতদেহ উদ্ধার করা হয়। ওই তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা তা জানতে তদন্ত করেছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত সন্দেহে বিকাশ ভগত নামে এক স্থানীয় ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

তদন্ত কর্মকর্তা স্যামি টাভার্স জানিয়েছেন,  প্রথমে কয়েকজন সন্দেহভাজনকে আটক করে জেরা করা হচ্ছে । এই হত্যার পেছনে ধর্ষণের কোন ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আয়ারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই তরুণী আয়ারল্যান্ডের বাসিন্দা হলেও ভারতে ব্রিটেনের পাসপোর্ট ব্যবহার করে এসেছিলেন। বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে ব্রিটিশ কনস্যুলেটের কথাবার্তা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন