News71.com
 International
 16 Mar 17, 06:23 PM
 219           
 0
 16 Mar 17, 06:23 PM

কানাডার দক্ষিণাঞ্চলীয় প্রদেশে তুষার ধসে ২ মার্কিনীর মৃত্যু।।

কানাডার দক্ষিণাঞ্চলীয় প্রদেশে তুষার ধসে ২ মার্কিনীর মৃত্যু।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডিয়ান রকি মাউন্টেনের বাফ ন্যাশনাল পার্কে তুষারধসে আটকে পড়া ২ মার্কিন পর্যটক মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল বুধবার কানাডা  পার্কসের ১ কর্মকর্তা একথা জানান। কানাডার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আলবার্টার কালগারি থেকে ১৮০ কিলোমিটার দূরবর্তী ছোট শহর লেক লুইসের উত্তরে তাদের সন্ধানে হেলিকপ্টারে করে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারীদের একটি দল। দলটি পর্যটকদের পরিহিত ট্যাগ থেকে একটি জিপিএস সিগন্যাল পেয়েছে।

কানাডা পার্কস এর নারী মুখপাত্র তানিয়া পিটার্স বলেন, ‘এই মুহূর্তে আমরা কিছুই নিশ্চিত করতে পারছি না। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে তারা তুষারধসে চাপা পড়েছেন।’ নির্দিষ্ট সময়ের অনেক পরেও পর্যটকরা হোটেলে ফিরে না আসায় ফেডারেল পুলিশ তাদের নিখোঁজ হওয়ার খবর জারি করে। মার্কিন এই ২ পর্যটক বোস্টন থেকে  এসেছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন