News71.com
 International
 16 Mar 17, 06:47 PM
 485           
 0
 16 Mar 17, 06:47 PM

সন্তান অত্যাচার করলেই তাদের বাড়ি থেকে তাড়াতে পারবেন বাবা-মা ।। দিল্লি হাইকোর্ট   

সন্তান অত্যাচার করলেই তাদের বাড়ি থেকে তাড়াতে পারবেন বাবা-মা ।। দিল্লি হাইকোর্ট   

আন্তর্জাতিক ডেস্কঃ প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েরা যদি তাদের জন্মদাতা বাবা-মায়ের সঙ্গে অভদ্র আচরণ ও অত্যাচার করেন, তা হলে ইচ্ছা করলেই সন্তানদের বাড়ি থেকে বের করে দিতে পারবেন বাবা-মা । দিল্লি হাইকোর্ট একটি রায়ে সম্প্রতি এটি স্পষ্ট করে দিয়েছে। বাবা-মা যদি নিজেদের কেনা বা বানানো বাড়িতে না-ও থাকেন, তা হলেও তারা সেখান থেকে সন্তানদের বিতাড়িত করতে পারেন। ২০০৭ সালের ‘মেইনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেনস অ্যাক্ট’- অনুযায়ী এই পদক্ষেপ বাবা-মায়েরা নিতেই পারেন।

প্রবীণ নাগরিকদের ট্রাইবুনাল থেকে একটি মামলা হাইকোর্টের কাছে আসে। সেখানে অভিযোগে বলা হয়— ১ প্রবীণ দম্পতি ১ টি ট্রাস্টের দেওয়া বাড়িতে খাকতেন। সেখান থেকে তাদের ২ সন্তানকে তারা বের করে দেন। ১  সন্তান বাবা-মায়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যান। সেই মামলায় রায় দিতে গিয়েই আদালত ২০০৭ সালের আইনের নতুন ব্যাখ্যা দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন