News71.com
 International
 17 Mar 17, 12:04 AM
 239           
 0
 17 Mar 17, 12:04 AM

ভারতের মন্ত্রিপরিষদে বাংলাদেশের সীমান্তে হাটের অনুমোদন

ভারতের মন্ত্রিপরিষদে বাংলাদেশের সীমান্তে হাটের অনুমোদন

আন্তজার্তিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ বাংলাদেশের সঙ্গে সে দেশের সীমান্ত হাট (বর্ডার হাট) নির্মাণের সমঝোতা স্মারক অনুমোদন করেছে। গত বুধবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ এবং ভারতের মধ্যে সীমান্ত হাট স্থাপনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ পরিবর্তিত সমঝোতা স্মারক এবং কার্যপদ্ধতি অনুমোদন করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘সীমান্ত হাট স্থাপনের মধ্য দিয়ে মূলত স্থানীয়দের নির্মিত পণ্য স্থানীয় বাজারে বিক্রয়ের যে ঐতিহ্য এখানে রয়েছে, তাকেই তুলে ধরা হয়েছে। সীমান্ত এলাকার উৎপাদকরা নিজেরাই এসব হাটে এসে পণ্য বিক্রি করতে পারবেন।’ এর ফলে সমাজের প্রান্তিক মানুষেরা উপকৃত হবেন বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।

বর্তমানে চারটি সীমান্ত হাট কার্যকর রয়েছে। ২০১০ সালের ২৩ অক্টোবর বাংলাদেশ এবং ভারতের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ও কার্যপদ্ধতি অনুসারে, মেঘালয় ও ত্রিপুরায় দুটি করে সীমান্ত হাট গড়ে তোলা হয়। তবে ২০১২ সালের ১৫ মে সীমান্ত হাটের কার্যপদ্ধতিতে কিছু পরিবর্তন আনা হয়। নতুন সীমান্ত হাটগুলো এই পরিবর্তিত সমঝোতা স্মারক ও কার্যপদ্ধতি অনুযায়ীই নির্মিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন