News71.com
 International
 17 Mar 17, 12:33 PM
 249           
 0
 17 Mar 17, 12:33 PM

দিল্লির ডারকা এলাকার পাঁচ তারকা হোটেলে আগুন

দিল্লির ডারকা এলাকার পাঁচ তারকা হোটেলে আগুন

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির ডারকা শহরে ধোনিদের অবস্থান নেয়া এক পাঁচ তারকা হোটেলে আগুন লেগেছে। আজ শুক্রবার (১৭ মার্চ) সকাল ৬ টায় ভয়াবহ এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, শনিবারের (১৮ মার্চ) বেঙ্গলের বিপক্ষে ঝাড়খন্ডের বিজয় হাজারে ট্রফি সেমিফাইনালে খেলতে দিল্লির ডারকা শহরের ওয়েলকাম হোটেলে উঠেছিলেন মহেন্দ্র সিং ধোনি ও তার দল। পুরো ঝাড়খন্ড ক্রিকেট দল ওই সময় হোটেলে ছিলেন।

জানাগেছে আজ সকালে ধোনি বাহিনীর ঘুম ভাঙে আগুনের লেলিহান শিখায় ভীতসন্ত্রস্ত মানুষদের চিৎকারে। অবশ্য অগ্নিকান্ড ভয়াবহ রূপ ধারণ করার আগেই উদ্ধার করা হয় দলের সবাইকে। দিল্লির ফায়ার সার্ভিস সবাইকে উদ্ধার করে। ইন্ডিয়া টুডে জানায়, কারও কোনও ক্ষতি হয়নি। সবাই সুস্থ্য আছেন। এ ঘটনার পর সেমিফাইনাল ম্যাচটি আপাতত স্থগিত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন