News71.com
 International
 17 Mar 17, 06:03 PM
 247           
 0
 17 Mar 17, 06:03 PM

ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে তিস্তা চুক্তি জরুরি।। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু

ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে তিস্তা চুক্তি জরুরি।। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত-বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির ক্ষেত্রে তিস্তা চুক্তির নিষ্পত্তি করা জরুরি বলে মনে করেন পশ্চিমবঙ্গের বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।  আজ শুক্রবার বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে কলকাতা ডেপুটি হাইকমিশনের উদ্যোগে কলকাতার স্মিথ লেন-এ অবস্থিত 'বেকার হস্টেলে' আয়োজিত অনুষ্ঠানে বিমান বসু এই মন্তব্য করেছেন। 

তিনি বলেন, প্রতিবেশি এই ২ দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার ক্ষেত্রে ২ দেশকেই সমান উদ্যোগী নিতে হবে। আর এক্ষেত্রে অবশ্যই তিস্তার পানি বন্টন চুক্তির নিষ্পত্তি করা উচিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন