
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলে ৪০০ জনের বেশি লোক হলুদ জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ব্রাজিলের তৃতীয় বৃহত্তম জনবহুল ও গুরুত্বপূর্ণ পর্যটন নগরী রিও ডি জেনেরিও রাজ্যে এ জ্বর ছড়িয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির সরকার একথা জানিয়েছে।
এ সপ্তাহে রিও ডি জেনেরিওতে হলুদ জ্বরে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১ জন এ জ্বরে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী সেদেশে হলুদ জ্বরে আক্রান্ত হয়ে ১৩৭ জনের মৃত্যু এবং আরো ৪২৪জন আক্রান্ত হয়েছেন।
ব্রাজিলের ৮০টি নগরীতে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এদের মধ্যে ৪৯ জন দেশটির উত্তরপূর্বাঞ্চলয় মিনাস গারাইস রাজ্যের বাসিন্দা। এটি হচ্ছে ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম জনবহুল রাজ্য। সেদেশের সরকার রিও ডি জেনেরিওসহ বিভিন্ন রাজ্যে ১ কোটি ৩৯ লাখ টিকা পাঠিয়েছে।