News71.com
 International
 17 Mar 17, 11:43 PM
 241           
 0
 17 Mar 17, 11:43 PM

জয়ললিতার হঠাৎ জন্ম হওয়া ছেলে‌কে জেলে পাঠানোর হুমকি দিলেন বিচারপতি......

জয়ললিতার হঠাৎ জন্ম হওয়া ছেলে‌কে জেলে পাঠানোর হুমকি দিলেন বিচারপতি......

আন্তর্জাতিক ডেস্কঃ কয়েকদিন আগেই জে কৃষ্ণমূর্তি নামে এক ব্যক্তি হঠাৎই সংবাদমাধ্যমের সামনেদাবি করেন, তিনি জে জয়ললিতার ছেলে। শোবান বাবু ও জয়ললিতার সন্তান ছিলেন তিনি। তাঁর পরিচয় যখন সাধারণ মানুষের সামনে আনতে চেয়েছিলেন জয়া, তখন নাকি শশিকলাই বিরোধিতা করেছিলেন। আর তারপর শশিকলাই খুন করেছিলেন জয়াকে। পাশাপাশি, তিনি এটিও দাবি করেছিলেন জয়ললিতার পোয়েস গার্ডেনের বাড়িসহ সমস্ত সম্পত্তির দাবিদার তিনি। কিন্ত এই নিয়ে আদালতে যেতেই ধমকে দিলেন মাদ্রাজ হাইকোর্টের বিচারক আর মহাদেবন। বললেন, ‘আপনাদের কি কাজ নেই? আদালতের মূল্যবান সময় নষ্ট করছেন। চাইলে এখনই আপনাদের জেলে পাঠাতে পারি আমি। ’

কৃষ্ণমূর্তি দাবি করেছিলেন, তাঁর সঙ্গে জয়ার সম্পর্ক প্রমাণের জন্য যাবতীয় কাগজপত্র তিনি আদালতে পেশ করতে পারবেন। সেই কথামতোই তিনি আদালতে সব কিছু পেশ করেন। সেই নথি দেখে বিচারক বলেন, ‘একটি প্রাথমিক স্কুলের বাচ্চাও এই কাগজ দেখে বলে দেবে এটি নকল। ইন্টারনেটের জনপ্রিয় ছবি ডাউনলোড করে এই নথি বানানো হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পুলিশের কাছে আসল নথি নিয়ে দেখা করতে হবে কৃষ্ণমূর্তিকে। যদি দেখা না করেন উনি, তাহলে তাঁকে জেলে যেতে হবে। আদালতের সঙ্গে খেলা করবেন না। ’ ধমকের সুরেই কৃষ্ণমূর্তিকে এই কথা শোনান বিচারপতি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন