News71.com
 International
 18 Mar 17, 11:49 AM
 269           
 0
 18 Mar 17, 11:49 AM

ত্রিপুরার সীমান্তে বিএসএফ ও গরু পাচারকারী সংঘর্ষ,১ নারীসহ নিহত ৩।।

ত্রিপুরার সীমান্তে বিএসএফ ও গরু পাচারকারী সংঘর্ষ,১ নারীসহ নিহত ৩।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ত্রিপুরায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) ও পাচারকারীদের মধ্যে সংঘর্ষে তিনজনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার (১৭ মার্চ) বিকেলে ত্রিপুরার দক্ষিণ জেলার সাব্রুম মহকুমার মনুঘাটের চিতাবাড়ী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএসএফ সূত্রে জানা গেছে, ভারত-বাংলাদেশ সীমান্তে ১ দল পাচারকারী গরু পাচার করছিল। এসময় সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানরা পাচারকারীদের বাধা দিতে গেলে জওয়ানদের উপর চড়াও হয়।

বিএসএফ জওয়ানরাও এসময় পাল্টা জবাব দেয়। এতে ১ জন বিএসএফ জওয়ান গুরুতর আহত হয়। বিএসএফ জওয়ানরা আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে ৩ জনের মৃত্যু ও আরও ২ জন আহত হন। আহত সবাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত ৩ জনের মধ্যে ১ জন নারীও রয়েছেন। নিহতরা হলেন সুরলক্ষ্মী (২৯), মিন কুমার (৩৫) ও কুমার (৩০)। ওই এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। এদিকে খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যান। আগরতলা থেকে বিএসএফ কর্মকর্তারাও সাব্রুম যাচ্ছেন বলে জানা গেছে।

সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটি এ ঘটনার নিন্দা জানায় ও এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির দাবি করেন। এর প্রতিবাদে আজ শনিবার (১৮ মার্চ) আধাবেলা সাব্রুম শহরে হরতালেরও ডাক দিয়েছে সিপিআই (এম) দল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন