News71.com
 International
 18 Mar 17, 02:15 PM
 208           
 0
 18 Mar 17, 02:15 PM

ভারতের কার রেসার অশ্বিন ও তার স্ত্রীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু।।      

ভারতের কার রেসার অশ্বিন ও তার স্ত্রীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু।।       

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হলো ভারতের পেশাদার সার্কিটের কার রেসার অশ্বিন সুন্দর ও তার স্ত্রীর। আজ শনিবার ভোরে চেন্নাইয়ের সানথোম হাইরোডে এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরই ওদের বিএমডাব্লু-টিতে আগুন ধরে যায়। গাড়ি থেকে বেরোতে না পেরে ভেতরেই পুড়ে মৃত্যু হয় ২ জনের।

পেশাদার কার রেসার অশ্বিন সুন্দর ও তার স্ত্রী নিবেদিতা এমআরসি নগরের এক বন্ধুর বাড়ি থেকে আজ শনিবার ভোরে নিজেদের আলাপাক্কামের বাড়িতে ফিরছিলেন। বিএমডাব্লু-টি চালাচ্ছিলেন অশ্বিন নিজেই। পাশে বসে ছিলেন তার পেশায় ডাক্তার স্ত্রী নিবেদিতা। গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে। গাছ ও দেওয়ালের ফাঁকে আটকে যায় গাড়িটি। দুর্ঘটনার পরই আগুন ধরে যায় গাড়িতে। গাড়ি থেকে বেরোতে না পেরে ভতপেই পুড়ে মারা যান ২ জনে।

জ্বলন্ত গাড়িটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন এক পথচারী। পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নেভায় ও ভেতর থেকে পুড়ে কাঠ হয়ে যাওয়া মৃতদেহ ২টি উদ্ধার করে। প্রথমে মৃত দুজনের পরিচয় জানতে পারেনি পুলিশ। পরে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর থেকে জানা যায় যে গাড়িটি অশ্বিন সুন্দরের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন