News71.com
 International
 18 Mar 17, 02:38 PM
 235           
 0
 18 Mar 17, 02:38 PM

মারা গেলেন নোবেল পুরস্কার বিজয়ী ক্যারিবীয় কবি ও নাট্যকার ওয়ালকট

মারা গেলেন নোবেল পুরস্কার বিজয়ী ক্যারিবীয় কবি ও নাট্যকার ওয়ালকট

 

আন্তজার্তিক ডেস্ক : দীর্ঘ অসুস্থতার পর সেন্ট লুসিয়া দ্বীপের নিজ বাড়িতে শুক্রবার (১৬ মার্চ) মারা গেলেন নোবেল পুরস্কার বিজয়ী ক্যারিবীয় কবি ও নাট্যকার ডেরেক ওয়ালকট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। ওয়ালকট ১৯৯২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করা ছাড়াও ২০১১ সালে পান টি এস এলিয়ট পুরস্কার। নাটক রচনা ও পরিচালনায়ও যুক্ত ছিলেন ডেরেক ওয়ালকট। তাঁর রচিত ও পরিচালিত নাটকের সংখ্যা ৮০ টির বেশি। ডেরেক ওয়ালকট ১৯৯০ সালে হোমারীয় মাহাকাব্য ওমেরজ নিয়ে কাজ করেন। এটি তার বৃহৎ অর্জন হিসেবে বিবেচিত। তার এ বইটি ওই বছরের সেরা বইয়ের স্বীকৃতি পেয়েছিল।

উল্লেখ্য, তিনি ১৯৩০ সালে ওয়েস্ট ইন্ডিজ এ সেন্ট লুসিয়ার ক্যাস্ট্রিজে জন্মগ্রহণ করেন এবং সেখানেই শৈশব কাটান। জ্যামাইকার ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি। স্নাতক ডিগ্রি লাভের পর ১৯৫৩ সালে ওয়ালকট ত্রিনিদাদে চলে যান। ১৯৫৯ সালে ওয়ালকট ত্রিনিদাদ থিয়েটার ওয়ার্কশপ প্রতিষ্ঠা করেন। প্রথম মাত্র ১৮ বছর বয়সে তার ২৫টি কবিতা সংগ্রহ প্রকাশ পায়। একইসঙ্গে চিত্রকলা এবং নাট্যকলাতেও তার পদচারণা ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন