
আন্তজার্তিক ডেস্ক : ইয়েমেন উপকূলে শরণার্থীবাহী নৌকায় বিমান হামলায় অন্তত ৪২ নিহত ও ৮০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ মার্চ) এ বিমান হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে, শুক্রবার বাব আল-মান্দিব প্রণালী পাড়ি দেয়ার সময় সোমালিয় শরণার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। কারা এ হামলা চালিয়েছে তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, হেলিকপ্টার ও সামরিক যান থেকেই হামলাটি চালানো হয়। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।উল্লেখ্য, এর আগে মারিব শহরে কফাল সেনাঘাঁটির মসজিদে দু’টি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন আরও ২২ জন।