
আন্তজার্তিক ডেস্ক : ব্রাসেলসের একটি বাড়িতে ‘গ্যাস’ বিস্ফোরণে এক জন নিহত ও সাত জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। গতকাল শনিবার (১৮ মার্চ) বিকেলে এ দূর্ঘটনা ঘটে। ব্রাসেলসের পাবলিক প্রসিকিউটর এক বিবৃতিতে জানান, ‘বিকেলে দুটি বাড়িতে অগ্নিকান্ডের পর বিস্ফোরণ ঘটে। আহত সাত জনকে দুটি হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। এদের মধ্যে দুই বছর বয়সী এক শিশু ও ১৫ বছর বয়সী এক কিশোর রয়েছে। সন্ধ্যায় ধ্বংস স্তুপের ভেতরে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।’
বেলজিয়ামের টেলিভিশন চ্যানেল আরটিএল ও আরটিবিএফকে স্থানীয় মেয়র চার্লেস পিকুয়ে বলেন, ‘সম্ভবত দুর্ঘটনাক্রমে গ্যাস লিক থেকে এই বিস্ফোরণ ঘটেছে।’ গত বছরের ২২ মার্চ ব্রাসেলস বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার পর বেলজিয়াম জুড়ে তীব্র সতর্কতা জারি রয়েছে।