News71.com
 International
 19 Mar 17, 03:38 PM
 212           
 0
 19 Mar 17, 03:38 PM

আজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন উগ্র হিন্দুত্ববাদী নেতা যোগী আদিত্যনাথ ।।

আজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন উগ্র হিন্দুত্ববাদী নেতা যোগী আদিত্যনাথ ।।

সোহাগ সরকার, কলকাতা থেকে : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার আগে আজ সকালেই অনুষ্ঠান মঞ্চে হাজির হলেন উত্তর প্রদেশের হবু মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সকাল আটটা নাগাদ লখনউয়ের স্মৃতি উপবনের অনুষ্ঠান মঞ্চে পৌঁছে যান যোগী। নিজেই খতিয়ে দেখেন তার রাজকীয় অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি ও খুঁটিনাটি । জানাগেছে ভারতীয় সময় আজ দুপুর সোয়া দুটো নাগাদ উত্তরপ্রদেশের ২১-তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন যোগী আদিত্যনাথ। উপ মুখ্যমন্ত্রী হিসেবে কেশবপ্রসাদ মৌর্য এবং দীনেশ শর্মা-সহ অন্য ২০ জন মন্ত্রীও শপথ নেবেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

শপথ নেওয়ার পরে গোরক্ষনাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা রয়েছে আদিত্যনাথের। সেদিকে নজর রেখে গোরক্ষনাথ মন্দিরে এখন শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। উৎসবে মেতেছেন বিজেপির কর্মী-সমর্থকরা। বাড়ানো হয়েছে মন্দিরের নিরাপত্তাও। গতকাল মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণার পরেই প্রশাসকের ভূমিকা পালন করা শুরু করে দিয়েছেন আদিত্যনাথ। শপথ নেওয়ার আগেই উত্তরপ্রদেশের ডিজিপি ও মুখ্যসচিবের সঙ্গে আলোচনায় বসেন তিনি। সেই বৈঠকে উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, দলীয় সমর্থকরা উৎসব, বিজয়োল্লাসে মেতে উঠতেই পারেন, কিন্তু তার ফলে যেন কোনওভাবেই বিশৃঙ্খলা না ছড়ায়, সেদিকে নজর রাখতে হবে।


বিজেপি তাঁর হাতে উত্তরপ্রদেশ রাজ্য চালানোর দায়িত্ব সঁপে দিয়েছে। নিজেদের ইস্তেহার মোতাবেক যে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ যোগী আদিত্যনাথ করবেনই বলে জানিয়েছেন । এছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে যোগী আদিত্যনাথ যে কাজগুলো অবশ্যই করবেনই সেগুলো হচ্ছে উত্তরপ্রদেশ নির্বাচনের আগে বিজেপি লোক কল্যাণ সঙ্কল্প পত্র ঘোষণা করে জানিয়ে দিয়েছিল তাঁরা সরকার গড়লে কোন কোন কাজ অগ্রাধিকার দিয়ে করবে। দুই তৃতীয়াংশের বেশি আসন নিয়ে উত্তরপ্রদেশে সরকার গড়েছে মোদীর দল। সেই সরকার চালানোর দায়িত্ব দিয়েছেন গোরক্ষপুরের কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথকে।

শুধু সেই নির্বাচনী ইস্তেহার বা সঙ্কল্প পত্র অনুসরণ করে সরকার চালালেই যে কয়েকটি কাজ যোগী করতে পারেন তা হল:—

• গরীব ও প্রান্তিক চাষীদের কৃষি ঋণ মুকুব করা এবং সুদ-মুক্ত কৃষি ঋণ দেওয়া হবে।

• সব বেআইনি কসাইখানা বন্ধ করে দেওয়া হবে ও যন্ত্রচালিত কসাইখানার উপর নিষেধাজ্ঞা জারি করা হবে।

• সংবিধানের সংরক্ষণ ব্যবস্থাকে সম্মান করে কোনও জাতি বা ধর্মের প্রতি পক্ষপাত না করে পুলিশের ১.৫ লাখ শূন্য পদে নিয়োগ করা হবে।

• সাম্প্রদায়িক দাঙ্গা করে কেউ যাতে ছাড়া না পেয়ে যায় তার জন্য পুলিশে একটি বিশেষ বিভাগ তৈরি করা হবে এবং প্রত্যেক জেলায়, বিশেষত পশ্চিম উত্তরপ্রদেশে একজন ডেপুটি কালেক্টর নিয়োগ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন