
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ৩ টি প্রদেশে ২৪ ঘণ্টায় সৈন্যদের সঙ্গে একাধিক সংঘর্ষে অন্তত ১৫ তালেবান জঙ্গি নিহত ও ১২ জন আহত হয়েছেন। আজ রবিবার সেনাবাহিনীর এক সূত্র একথা জানায়। ওই অঞ্চলের সেনাবাহিনীর কর্পস ২০৯ শাহিনের প্রেস অফিসার নাস্তরাউল্লাহ্ জামশিদি বলেন,গতকাল শনিবার কুন্দুজ প্রদেশের দাশত-ই-আর্চি জেলায় সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ১ জঙ্গি নিহত ও অপর ২ জন আহত হয়েছে।
ফারইয়াব প্রদেশের পাশতোন কোত জেলায় সৈন্যদের সঙ্গে সংঘর্ষে অপর ৭ জঙ্গি নিহত হয়েছে। তবে এসব হতাহত সম্পর্কে তালেবানের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি।