News71.com
 International
 19 Mar 17, 11:10 PM
 272           
 0
 19 Mar 17, 11:10 PM

টিস্যু পেপার চুরি ঠেকানোর অজুহাতে চীনের পাবলিক টয়লেটে সিসি ক্যামেরা!

টিস্যু পেপার চুরি ঠেকানোর অজুহাতে চীনের পাবলিক টয়লেটে সিসি ক্যামেরা!

আন্তর্জাতিক ডেস্ক : চীনের রাজধানী বেইজিংয়ের পাবলিক টয়লেটগুলোতে টিস্যু পেপার চুরি ঠেকানোর কথা বলে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ রবিবার (১৯ মার্চ) প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জানা যায়, অনেক বছর ধরেই শহরের অনেক বাসিন্দা বাসায় ব্যবহারের জন্য পাবলিক টয়লেট থেকে টিস্যু পেপার চুরি করে নিয়ে যাচ্ছে। সম্প্রতি স্থানীয় গণমাধ্যমগুলো তাদের অনুসন্ধান প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অনেক সময় একটি টিস্যু পেপারের একটি নতুন রোল দেওয়ার পর কয়েক মিনিটের মাথায় উধাও হয়ে যায়। এই চোরদের প্রায় সবাই বয়সে প্রবীন। দিনের পর দিন এভাবে টিস্যু পেপার চুরি হওয়ায় পাবলিক টয়লেট ব্যবস্থাপনায় সরকারের ব্যয় বাড়ছে। এই চুরি ঠেকাতে এবার বেইজিং কর্তৃপক্ষ আধুনিক প্রযুক্তির আশ্রয় নিয়েছে।

পরীক্ষামূলক হিসেবে রাজধানীর ব্যস্ততম পর্যটন এলাকা টেম্প অব হ্যাভেনের পাবলিক টয়লেটে বিশেষ ক্যামেরা বসানো হয়েছে। কেউ টিস্যু পেপার নিতে চাইলে তাকে মাথার টুপি, চোখের সানগ্লাস খুলে ক্যামেরার সামনে দাঁড়াতে হবে। সেখানে থাকা ডিভাইসটি ওই ব্যক্তির চেহারা স্ক্যান করে রাখবে এবং টিস্যু পেপার সরবরাহ করবে। একই ব্যক্তি যদি স্বল্প সময়ের ব্যবধানে আবারও টিস্যু পেপার নিতে আসে তাহলে আর মেশিন থেকে টিস্যু পেপার বের হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন