News71.com
 International
 20 Mar 17, 06:45 PM
 221           
 0
 20 Mar 17, 06:45 PM

ভারতের অরুণাচলে তুষারঝড়ে ১ পর্যটকের মৃত্যু।।

ভারতের অরুণাচলে তুষারঝড়ে ১ পর্যটকের মৃত্যু।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পাহাড়ি রাজ্য অরুণাচল প্রদেশের সেলা পাস এলাকায় দুদিনব্যাপী ব্যাপক তুষারঝড় হয়েছে। গত শনিবার বেলা ৩ টা থেকে শুরু হয় এই ঝড়। গতকাল রোববারও চলে এই তুষারঝড়। এতে বুলগেরিয়ার  ১ নারী পর্যটক পাহাড়ের খাদে পড়ে মারা গেছেন। অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার তেজপুর ও তাওয়াংয়ের মধ্যবর্তী অঞ্চল সেলা পাস এলাকায় এই তুষারঝড় শুরু হয়। ঝড়ের তাণ্ডবে পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। আটকে পড়ে বহু যানবাহন।

ভারতীয় সেনা বাহিনী এলাকায় আটকে পড়া পর্যটকদের উদ্ধারে গত শনিবার থেকেই কাজ শুরু করে। গতকাল পর্যন্ত সেনাবাহিনী ১২৭ জন পর্যটককে উদ্ধার করে। উদ্ধারকৃতদের সেনাবাহিনীর ক্যাম্পে চিকিৎসাসেবা দেওয়া হয়। উদ্ধারকারী পর্যটকদের মধ্যে জাপান, নিউজিল্যান্ড ও বুলগেরিয়ার ৫ জন নাগরিক ছিলেন। সুত্রের খবরে জানানো হয়, বুলগেরিয়ার ১ নারী পর্যটক পাহাড়ের খাদে পড়ে মারা গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন