
আন্তর্জাতিক ডেস্কঃ ঘানার জনপ্রিয় পর্যটন স্পট কিনট্যাম্পো জলপ্রপাতে বিশাল ১ টি গাছ উপড়ে পড়ে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। গতকাল রবিবার বিকালে হতাহতরা জলপ্রপাতটির পানিতে সাঁতার কাটছিলেন। এ সময় হঠাৎ বিশাল একটি গাছ তাদের ওপর এসে পড়ে। এতে ঘটনাস্থলেই ১৮ জন নিহত হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও ১ জন মারা যান।
সুত্রের খবরে বলা হয়, নিহতদের অধিকাংশ ওয়েঞ্চি মেথডিস্ট সিনিয়র হাইস্কুলের ছাত্র। এছাড়া বাকিরা দর্শনার্থী। উপড়ে পড়া গাছটির ডালপালার মধ্যে আটকে পড়া লোকজনকে উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ ও দমকল কর্মীদের একটি যৌথ দল উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করেছে।