News71.com
 International
 20 Mar 17, 07:45 PM
 240           
 0
 20 Mar 17, 07:45 PM

ভারতে একীভূত হলো ভোডাফোন ও আইডিয়া মোবাইল অপারেটর.....

ভারতে একীভূত হলো ভোডাফোন ও আইডিয়া মোবাইল অপারেটর.....

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ টেলিকম কোম্পানি ভোডাফোন ও আইডিয়া একীভূত হয়ে ভারতের বৃহত্তর মোবাইল অপারেটরে পরিণত করেছে। আজ সোমবার (২০ মার্চ) তারা আনুষ্ঠানিকভাবে এক হওয়ার পক্ষে যৌথ বিবৃতি দিয়েছে। এর ফলে তারা দেশটির ৩৫ শতাংশ বাজার একাই দখলে রাখতে পারবে। দিন দিন আরও সেবার মান বৃদ্ধি করে বাড়াবে গ্রাহক সংখ্যাও। একীভূত হয়ে ভোডাফোন ভারতের ৪৫ দশমিক ১ শতাংশ মার্কেট শেয়ার নেবে, আইডিয়ার থাকছে ২৬ এবং বাকি শেয়ার পাবলিক সেক্টরে। পুরোপুরি একত্রে কাজ শুরু করতে লাগবে আরও বছর খানেক বলেও বিবৃতিতে জানানো হয়।

চলতি বছরের শুরু থেকেই দুই কোম্পানির এক হওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়। দেশটির টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্টরা মনে করছেন, ভারতের মুকেশ আম্বানির মালিকানাধীন নতুন অপারেটর রিলায়েন্স জিওকে প্রতিযোগিতায় হারাতে একীভূত উদ্যোগ সক্ষম হচ্ছে। ইতোমধ্যে রিলায়েন্স জিওকে পেছনে ফেলতে ভোডাফোন ইন্ডিয়া এবং আইডিয়া সেলুলারসহ ভারতি এয়ারটেল কল ও ডাটা চার্জ কমাতে বাধ্য হয়েছে। দেশটিতে ১০ টিরও বেশি মোবাইল অপারেটর কোম্পানি একশ কোটি গ্রাহকের জন্য কাজ করে যাচ্ছে।প্রসঙ্গত, ২৬ কোটি ৫৯ লাখ গ্রাহক নিয়ে বর্তমানে দেশটিতে ভারতি এয়ারটেল আছে শীর্ষে। উল্লেখ্য, দুই জায়ান্টের এক হওয়াতে ভারতজুড়ে তাদের গ্রাহক সংখ্যা দাঁড়ালো ৪০০ মিলিয়ন অর্থাৎ ৪০ কোটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন