News71.com
 International
 21 Mar 17, 05:52 PM
 282           
 0
 21 Mar 17, 05:52 PM

মানব পাচারের বৈশ্বিক অভিশাপ প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ

মানব পাচারের বৈশ্বিক অভিশাপ প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ

নিউজ ডেস্কঃ মানব পাচারের বৈশ্বিক অভিশাপ প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ। কারণ, বাংলাদেশ জাতীয় পর্যায়ে এই বৈশ্বিক অভিশাপ প্রতিরোধে ব্যাপক আইনগত, নীতিগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে পেরেছে। স্থানীয় সময় গত বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চপর্যায়ের এক সভায় বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এসব কথা বলেন। মাসুদ বিন মোমেন বলেন, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ প্রণয়ন এবং এর বাস্তবায়নে ২০১৫-১৭ মেয়াদে জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ। এই কর্মপরিকল্পনার আওতায় জেলা, উপজেলা ও জাতীয় পর্যায়ে সরকারি-বেসরকারি অংশীদারিতে নিয়মিতভাবে এ-সংক্রান্ত পর্যবেক্ষণ ও পারস্পরিক সমন্বয় চালু করা হয়েছে।

মোমেন বলেন, আঞ্চলিক পর্যায়ে সার্ক ও বিমসটেকের আওতায় মানব পাচার প্রতিরোধ সহযোগিতা আরও সম্প্রসারিত করতে আমরা প্রাতিষ্ঠানিক সুযোগ বৃদ্ধির ওপর জোর দিয়েছি। সংঘাতময় পরিস্থিতিতে মানব পাচার প্রতিরোধে স্থায়ী প্রতিনিধি এ সভায় পাঁচটি পরামর্শ তুলে ধরেন। এগুলো হলো: মানব পাচারসংক্রান্ত বিষয় পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য জাতিসংঘ একটি উচ্চপর্যায়ের ফোকাল পয়েন্ট তৈরি করা, সংঘাতময় পরিস্থিতিসহ যেকোনো পরিস্থিতিতে মানব পাচার এবং এ-সংশ্লিষ্ট অপরাধের শিকার ব্যক্তি/ব্যক্তিবর্গকে জাতিসংঘ কাউন্টার ট্রাফিকিং এজেন্ডার পুরোভাগে স্থান দেওয়া, এর আওতায় জাতীয় পর্যায়ে আইনগত পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা, মানব পাচারসংক্রান্ত আন্তর্জাতিক আইনগত বিষয়াদি ও বাধ্যবাধকতার ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি সহায়তা ও পরামর্শ প্রদান এবং মানব পাচার ও সংশ্লিষ্ট অপরাধের মূল কারণ খুঁজে বের করা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন