News71.com
 International
 21 Mar 17, 07:45 PM
 199           
 0
 21 Mar 17, 07:45 PM

হোয়াইট হাউসে অফিস করবেন প্রেসিডেন্ট ট্রাম্পের কন্যা ইভানকা

হোয়াইট হাউসে অফিস করবেন প্রেসিডেন্ট ট্রাম্পের কন্যা ইভানকা

আন্তজার্তিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর সরকারি কার্যালয় হোয়াইট হাউসে অফিস করবেন ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প (৩৫)। আজ মঙ্গলবার (২১ মার্চ) যুক্তরাষ্ট্রের এক প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি অনলাইন এ তথ্য প্রকাশ করেছে। হোয়াইট হাউসে আনুষ্ঠানিক কোন পদ ও বেতন না দিয়ে শুধুমাত্র দপ্তর দেয়া হবে তাকে। শুধুমাত্র বাবার কাজে সাহায্য করতে এ পদক্ষেপ নিয়েছেন তিনি। হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে স্বেচ্ছাসেবার ভিত্তিতে কাজ করবেন তিনি।

হোয়াইট হাউসে ইভানকার অফিস করা সম্পর্কে ওই প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্যে প্রবেশাধিকার থাকবে তার। ইভানকার আইনজীবী সংবাদমাধ্যম পলিটিকো-কে জানিয়েছেন, বৃহৎ কোনো বিষয়ে নির্দেশ দেয়ার সময় প্রেসিডেন্ট ট্রাম্পের গুরুত্বপূর্ণ পরামর্শক হবেন ইভানকা।

এদিকে, ইভানকার নিজস্ব ফ্যাশন ব্যবসা রয়েছে। তার স্বামী জ্যারেড কুশনার ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টার পদে কাজ করছেন। এবার স্বামীর সঙ্গে হোয়াইট হাউসে যোগ দেবেন বর্তমান বিশ্বের প্রভাবশালী এই ফার্স্ট ডটার।

তবে অনেকে আশঙ্কা প্রকাশ করে বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর এই দম্পতির ক্রমবর্ধনা প্রভাব পারিবারিক স্বার্থসংশ্লি¬ষ্ট বিষয়ে সংঘাতের কারণ হয়ে উঠতে পারে।

আরও বিতর্ক সৃষ্টি হয়েছে যে, ট্রাম্প পরিবারের রাজনৈতিক ও ব্যবসায়ী কর্মকান্ডের মধ্যে আদৌ স্বচ্ছ কোনো পার্থক্য আছে কি না।

উল্লেখ্য, জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প শপথ নেয়ার পর থেকে তার মেয়ে ইভানকাকে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করতে দেখা গেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের যুক্তরাষ্ট্র সফরের সময় তাদের দুজনের সঙ্গে বৈঠক করেন ইভানকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন