
আন্তর্জাতিক ডেস্ক: দু্ষ্কৃতীরা একে-৪৭ থেকে প্রায় ৬৫ রাউন্ড গুলি চালায়। নীরজ সিংহ ছাড়া বাকি নিহতেরা তাঁর গাড়ির চালক ও দেহরক্ষী বলেই প্রাথমিক অনুমান পুলিশের। গাড়ি থামিয়ে এলোপাথাড়ি গুলি চালিয়ে খুন করা হল ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী বাচ্চা সিংহের ভাইপো তথা ধানবাদের প্রাক্তন ডেপুটি মেয়র নীরজ সিংহ-সহ চার জনকে। মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিট নাগাদ নিজের গাড়িতে যাচ্ছিলেন নীরজ সিংহ। গাড়িতে তাঁর দেহরক্ষীরাও ছিলেন। সরাইঢেলা হাসপাতালের সামনে নীরজ সিংহের গাড়ি থামায় দুষ্কৃতীরা। এর পরেই সামনের জানলা দিয়ে এলোপাথাড়ি গুলি চালায় তারা।
জানা গিয়েছে, দু্ষ্কৃতীরা একে-৪৭ থেকে প্রায় ৬৫ রাউন্ড গুলি চালায়। নীরজ সিংহ ছাড়া বাকি নিহতেরা তাঁর গাড়ির চালক ও দেহরক্ষী বলেই প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার পরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী-সহ পৌঁছন ঝাড়খণ্ডের ডিআইজি। আততায়ীদের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি। সিল করে দেওয়া হয়েছে ঝাড়খণ্ড-পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা। ঝাড়খণ্ড পুলিশের পক্ষ থেকে দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাছেও সহযোগিতা চাওয়া হয়েছে।