News71.com
 International
 22 Mar 17, 08:45 PM
 192           
 0
 22 Mar 17, 08:45 PM

গাজায় ইসরাইলের গোলার আঘাতে ১ ফিলিস্তিনি নিহত, আহত ২।।

গাজায় ইসরাইলের গোলার আঘাতে ১ ফিলিস্তিনি নিহত, আহত ২।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় ইসরাইলি গোলার আঘাতে আজ বুধবার ভোরে ১ ফিলিস্তিনি নিহত ও অপর ২ জন আহত হয়েছেন। এক ফিলিস্তিনি কর্মকর্তা একথা জানান।এদিকে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনি বসতি ও ইসরাইলি ভূখণ্ডের মধ্যবর্তী সীমান্ত এলাকায় একাধিক গোলা বর্ষণের সময় ওই ৩ ফিলিস্তিনি সেখানে ছিলেন। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কোদরা বলেন,রাফার পূর্বাঞ্চলে দখলকৃত ইসরাইলি বাহিনীর গোলার আঘাতে ইউসুফ আবু আজরা (১৮) নিহত ও অপর ২ ফিলিস্তিনি আহত হয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইল ও গাজা ভূখণ্ডের মধ্যে বেশ কয়েক দফা গোলা বর্ষণের ঘটনা ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন