News71.com
 International
 22 Mar 17, 09:22 PM
 237           
 0
 22 Mar 17, 09:22 PM

‘অ্যান্টি-রোমিও’ স্কয়াড নামালেন ভারতের উত্তর প্রদেশের নবমুখ্যমন্ত্রী যোগী

‘অ্যান্টি-রোমিও’ স্কয়াড নামালেন ভারতের উত্তর প্রদেশের নবমুখ্যমন্ত্রী যোগী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের দুই দিনের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পুলিশের বিশেষ স্কয়াড ‘অ্যান্টি-রোমিও’ মাঠে নামালেন যোগী আদিত্যনাথ। বুধবার (২২ মার্চ) টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অনলাইনে এ তথ্য জানানো হয়। জানা যায়, ঘরের বাইরে নারীদের সুরক্ষা নিশ্চিত করবে পুলিশের এই বিশেষ স্কয়াড। ইভটিজিং, যৌন হয়রানি ও হেনস্তা থেকে নারীদের রক্ষায় পাবলিক প্লেস, স্কুল-কলেজ ও রাস্তায় অ্যান্টি-রোমিও স্কয়াড সার্বক্ষণিক টহলে থাকবে।

মঙ্গলবার মিরাট জেলায় প্রথম অ্যান্টি-রোমিও স্কয়াড মাঠে নামে। উত্তর প্রদেশে মিরাটই প্রথম জেলা, যেখানে নারীদের সুরক্ষায় বিশেষ স্কয়াড কাজ শুরু করেছে। অ্যান্টি-রোমিও স্কয়াড জানিয়েছে, তারা অপরাধ নিয়ন্ত্রণ ও নৈতিক পুলিশিংয়ের মধ্যে থেকে কাজ করবে। কিশোর-তরুণ-যুবক ও তাদের বাবা-মাকে সচেতন করবে তারা।

মিরাটের প্রতি পুলিশ স্টেশনে তিন-চার সদস্যের একটি করে অ্যান্টি-রোমিও স্কয়াড গঠন করা হচ্ছে। যেসব পুলিশ স্টেশনের এলাকায় ঘনজনবসতি সেখানে এ ধরণের একাধিক স্কয়াড থাকবে। আইজির অফিস থেকে উত্তর প্রদেশের রাজধানী লখনোর আওতায় থাকা ১১ জেলায় অ্যান্টি-রোমিও স্কয়াড গঠনের করতে বলা হয়েছে। শিগগিরই সব পুলিশ স্টেশনে এ বিশেষ স্কয়াড গঠন করে কাজ শুরু করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন