News71.com
 International
 22 Mar 17, 09:38 PM
 245           
 0
 22 Mar 17, 09:38 PM

চীনে প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটে পদপিষ্ট হয়ে হতাহত ২২

চীনে প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটে পদপিষ্ট হয়ে হতাহত ২২

আন্তর্জাতিক ডেস্ক : চীনের মধ্যাঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয়ে পদপিষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু ও ২০ জন আহত হয়েছে। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, পুয়াংয়ের ওই বিদ্যালয়ে সকালের শিফটের বিরতিকালে শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে টয়লেটে ঢুকতে গেলে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

চীনের একটি সংবাদপত্রের খবরে বলা হয়, সেখানে শিক্ষার্থীদের হুড়োহুড়ির সময় টয়লেটের দেয়াল ধসে পড়ে। এ ঘটনায় আহত সকলকে হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানানো হয়। পুয়াং কাউন্টি সরকার জানায়, এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন