News71.com
 International
 22 Mar 17, 10:57 PM
 264           
 0
 22 Mar 17, 10:57 PM

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির পেছনে উত্তর কোরিয়া জড়িত  ।। এনএসএ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির পেছনে উত্তর কোরিয়া জড়িত  ।। এনএসএ

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির জন্য উত্তর কোরিয়ার হ্যাকারদের দায়ী করছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)। সংস্থাটির এক শীর্ষ কর্মকর্তা বলছেন, ২০১৪ সালের সনির হলিউড স্টুডিও এবং ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে পিয়ংইয়ং জড়িত ছিল। গতকাল মঙ্গলবার  ওয়াশিংটনে আসপেন ইনস্টিটিউটের উদ্যোগে এক গোলটেবিলে এ দাবি করেন এনএসএর উপপরিচালক রিক লেজেট। সাইবার তৎপরতা ও নজরদারিতে জড়িত যুক্তরাষ্ট্রের এ সংস্থাটি। ওই গোলটেবিলে রিক লেজেট নিশ্চিত করেছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির পেছনে উত্তর কোরিয়ার কম্পিউটার হ্যাকার জড়িত ছিল। এ চুরির জন্য উত্তর কোরিয়াই দায়ী।

এর আগে সুত্রের খবরে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ৩ টি হ্যাকার গ্রুপের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২ টি হ্যাকার গ্রুপকে শনাক্ত করা গেছে। যার একটি পাকিস্তানের, অপরটি উত্তর কোরিয়ার। গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনা ঘটে। এর মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার চলে যায় ফিলিপাইনে, আর ২ কোটি ডলার যায় শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় যাওয়া দুই কোটি ডলার ফেরত পায় বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া ফিলিপাইনে যাওয়া অর্থের কিছু অংশ ফেরত এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন