News71.com
 International
 24 Mar 17, 01:13 PM
 268           
 0
 24 Mar 17, 01:13 PM

ভূমধ্যসাগরে লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৫ জনের মৃত্যুর, ২০০ অভিবাসীর প্রাণহানির আশঙ্কা।।

ভূমধ্যসাগরে লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৫ জনের মৃত্যুর, ২০০ অভিবাসীর প্রাণহানির আশঙ্কা।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসীবাহী এক নৌকাডুবিতে ২০০ বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্পেনের এক দাতব্য সংস্থার বরাতে এ খবর জানিয়েছে। স্প্যানিশ দাতব্য সংস্থা প্রোঅ্যাকটিভা ওপেন আর্মস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হলেও বাকিরা এখনও নিখোঁজ রয়েছে। এখানে ডুবন্ত ২টি নৌকার প্রতিটিতে প্রায় ১০০ জনেরও বেশি অভিবাসন প্রত্যাশী ছিলো বলে ধারণা করা হচ্ছে।

এই সংগঠনের এক কর্মী লওরা লানুজা জানান, ভূমধ্যসাগরে ডুবে যাওয়া ৫ তরুণের মৃতদেহ উদ্ধারকালে তিনি সেখানে ছিলেন। পরবর্তীতে ইতালির কোস্টগার্ড এর পক্ষ থেকেও এর সত্যতা স্বীকার করা হলেও প্রোঅ্যাকটিভা যে সংখ্যক অভিবাসীর মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে তা ইতালির কোস্ট গার্ড নিশ্চিত করতে পারেনি। প্রোঅ্যাকটিভার সদস্য লওরা লানুজা আরো জানান, ওই ২ নৌকাডুবির ঘটনায় অন্তত ২৪০ জন যাত্রীর মৃত্যু হয়ে থাকতে পারে। উদ্ধার হওয়া মরদেহগুলো তরুণ বয়সী বলেও জানান তিনি।

প্রোঅ্যাকটিভা তাদের ফেসবুক পাতায় এ ঘটনা নিয়ে লিখেছে, আমরা সাগর থেকে ৫টি মরদেহ উদ্ধার করেছি। কিন্তু কাউকে জীবিত উদ্ধার করা যায়নি। এদিকে ইতালির কোস্ট গার্ডের এক মুখপাত্র বলেন, তারা নৌকাগুলো থেকে কোনও বিপদ সংকেত পাননি। আর তাই এ নৌকাডুবিতে কতজনের প্রাণহানি হতে পারে সে ব্যাপারে তাদের ধারণা নেই। তবে উদ্ধার অভিযানে ইতালির কোস্ট গার্ডও অংশ নিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন