News71.com
 International
 26 Mar 17, 05:36 PM
 205           
 0
 26 Mar 17, 05:36 PM

মার্কিন বিমান হামলায় আল কায়েদার জঙ্গি নেতা কারি ইয়াসিন নিহত।।

মার্কিন বিমান হামলায় আল কায়েদার জঙ্গি নেতা কারি ইয়াসিন নিহত।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে বহু হামলার পিছনে জড়িত এক আল কায়েদার জঙ্গি নেতা মার্কিন বিমান হামলায় নিহত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।আফগানিস্তানের পাকটিকা প্রদেশে মার্কিন বিমান হামলায় নিহত হয় কারি ইয়াসিন নামে ওই জঙ্গি নেতা। এই জঙ্গি নেতার পরিকল্পিত হামলায় ২জন আমেরিকার কর্মী  সহ বহু নিরীহ প্রাণের বলি হয়েছে ।

কারি ইয়াসিন নামে এই জঙ্গি তেহরিক-ই-তালিবান এর সঙ্গে যুক্ত ছিল। ২০০৮ এর ২০ সেপ্টেম্বর ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে হামলার মূল চক্রী ছিল এই কারিই। এছাড়াও পাকিস্তানে বহু সন্ত্রাস হামলার তত্বাবধানে ছিল সে। ম্যারিয়ট হোটেলের হামলায় মৃতদের মধ্যে ছিলেন কয়েকজন আমেরিকার বাসিন্দাও।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার ক্রিকেটি টিমের বাসে যে হামলা চলে তার পিছনেও ছিল কারি ইয়াসিন। এই ঘটনায় ৬ জন পাকিস্তানি পুলিশকর্মী, ২জন অসামরিক কর্মী নিহত হন এবং শ্রীলঙ্কার ৬ জন খেলোয়ার আহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন