News71.com
 International
 26 Mar 17, 05:39 PM
 200           
 0
 26 Mar 17, 05:39 PM

যুক্তরাষ্ট্রের ক্যামিও নাইটক্লাবে গুলি।। নিহত ১,আহত ১৪

যুক্তরাষ্ট্রের ক্যামিও নাইটক্লাবে গুলি।। নিহত ১,আহত ১৪

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, স্থানীয় সময় গতকাল শনিবার রাত ১টার সময় সিনসিনাতির  ক্যামিও নাইটক্লাবে এ হামলার ঘটনা ঘটে।

সিনসিনাতির পুলিশ সার্জেন এরিক ফ্রাঞ্জ সিএনএনকে বলেন, বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। তবে প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। এই ঘটনায় সন্দেহভাজন সন্ত্রাসের কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন