News71.com
 International
 26 Mar 17, 05:45 PM
 239           
 0
 26 Mar 17, 05:45 PM

ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীকে বলিউড অভিনেত্রী টুইঙ্কল খান্নার তিরস্কার।।

ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীকে বলিউড অভিনেত্রী টুইঙ্কল খান্নার তিরস্কার।।

আন্তর্জাতিক ডেস্কঃ নারীদের নিয়ে উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিতর্কিত মন্তব্যের জেরে বেশ সরগরম হয়ে উঠছে ভারত। শুরুটা করেছিলেন ফিল্মমেকার শিরিষ কুন্দর। এবার সেই ধারা বজায় রেখে আদিত্যনাথকে তিরস্কার করলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী টুইঙ্কল খান্না। গতকাল দিল্লির এক অনুষ্ঠানে টুইঙ্কলের কাছে জানতে চাওয়া হয় তিনি আদিত্যনাথকে নিয়ে কী ভাবেন? নারীদের নিয়ে যোগীর বিতর্কিত মন্তব্য সম্পর্কেই বা তার কী মত? এর জবাবে টুইঙ্কল বলেন,ওর এমন একটা যোগাসন করার প্রয়োজন যেটা শরীর থেকে গ্যাস বেরোতে সাহায্য করবে।

এরপর নিজে থেকেই টুইঙ্কল বলেন,আমি এটা নিয়ে টুইটও করেছি। আমার মনে হয়, যোগী সমাজের ফ্যাশন সেন্স-এ বেশ পরিবর্তন এনেছেন। এশিয়ান পেন্টস নিশ্চয়ই এই ঋতুর রঙ হিসেবে কমলাকে প্রেজেন্ট করবে। কমলাই হল নতুন খয়েরি- এমন একটা ট্যাগলাইনও ওরা ব্যবহার করতে পারে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘গুন্ডা’ বলে যোগীর দিকে আঙুল তুলেছিলেন শিরিষ কুন্দর। পরে যোগীকে নিয়ে অপ্রীতিকর মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। লখনউয়ের ঠাকুরদ্বারা ট্রাস্টের সচিব অমিতকুমার তিওয়ারি শিরিষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চান শিরিষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন