News71.com
 International
 27 Mar 17, 10:08 AM
 244           
 0
 27 Mar 17, 10:08 AM

ভারতীয় কাশ্মীরে মন্ত্রীর বাড়ি জঙ্গি হামলা, আহত পুলিশকর্মী

ভারতীয় কাশ্মীরে মন্ত্রীর বাড়ি জঙ্গি হামলা, আহত পুলিশকর্মী

নিউজ ডেস্ক : জম্মু কাশ্মীরের মন্ত্রী ফারুক আবদ্রাবির বাড়িতে হামলা চালাল জঙ্গিরা। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের এই ঘটনায় ২ পুলিশরক্ষী জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।জানাগেছে গতকাল রাতে অস্ত্রশস্ত্রে সজ্জিত জঙ্গিরা মন্ত্রীর গ্রামের বাড়িতে হামলা চালায়। ফারুক আবদ্রাবি এখানে থাকেন না, এদিনও ছিলেন না বাড়িতে।

এসময় জঙ্গিরা ২ পুলিশরক্ষীকে আহত করে তাঁদের বন্দুক ছিনিয়ে নিয়ে যায় । গতকাল রবিবার কাশ্মীরে এই নিয়ে তৃতীয় জঙ্গি হামলা ঘটল।পিডিপি নেতা আবদ্রাবি রাজ্যের হজ ও ওয়াকফ দফতরের মন্ত্রী। তাঁর গ্রামের বাড়ি অনন্তনাগ জেলার দুরু এলাকায়। পুলিশ মনে করছে, সম্ভবত অস্ত্র ছিনতাই করতেই হামলা চালিয়েছিল জঙ্গিরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, চলছে জঙ্গিদের খোঁজে তল্লাশি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন